Dhaka ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জমি বিরোধে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ!

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ২১৬ Time View
সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বাঁশের বেড়া দিয়ে বাড়ির একমাত্র প্রবেশ পথ বন্ধ করে দেওয়ায় এক পরিবার গত ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ফলে বয়োজ্যেষ্ঠ নারীসহ ৯ সদস্যের পরিবারটি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
উপজেলার কিশামত হলদিয়া গ্রামে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। অবরুদ্ধ পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান মিলেনি।
ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম মন্ডল (৬২) উপজেলার কিশামত হলদিয়া গ্রামের মৃত নোফান উদ্দিন মন্ডলের ছেলে।
অভিযুক্তরা হলেন ভুক্তভোগী শফিকুল ইসলাম মন্ডলের আপন ছোট ভাই শামছুল হক মন্ডল (৫০) ও আব্দুর রহমান মন্ডল (৪৭)।
জানা যায়, গত ১৩ জুন সকালে তারা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য হঠাৎ এসে বাড়ির সামনের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দেন। এতে বাড়ির মধ্যে তার বৃদ্ধ মা রহিমা বেওয়া ও অন্যান্য সদস্যসহ মোট নয়জন আটকা পড়ে যান।
পরিবারের সদস্যরা জানান, প্রবেশপথ বন্ধ থাকায় কেউ বাইরে যেতে পারছেন না, এমনকি নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ওষুধ কিংবা চিকিৎসাসেবাও গ্রহণ করতে পারছেন না। এ অবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই উত্তেজনার সূত্রপাত। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন ওই বাড়ির পাশে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে এলাকার পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মন্ডল বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি পারিবারিক। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘চলাচলের রাস্তা কেউ আইনবহির্ভূতভাবে বন্ধ করতে পারে না। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

জমি বিরোধে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ!

Update Time : ০৩:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫