
প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ‘বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (রবিবার) সকাল ১১:০০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এম. আব্দুস সালাম এবং কমিটির সদস্য শামীমা মাহমুদা ইয়াসমিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু মোঃ জহুরুল কাইয়ুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখতে হবে।”
বার্ষিক এই উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Reporter Name 


















