Dhaka ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের আমন্ত্রণে সস্ত্রীক নৈশভোজে তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সস্ত্রীক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এ নৈশভোজে যোগ দেন তিনি।

স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বিভিন্ন বৈঠকের তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন।

ব্রিফিংয়ে ড. মাহাদী আমিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশে বিনিয়োগসহ রাজনীতি ও সামরিক খাতে পূর্ণ সমর্থন দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ট্রাম্পের আমন্ত্রণে সস্ত্রীক নৈশভোজে তারেক রহমান

Update Time : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬