Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ 

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • ২৮৯ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপরে জেলার বালীয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে হুইল চেয়ার বিতরণ করেন ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা। 

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায়,প্রজেক্ট সমন্বয়ক মেজবাহুল হকের তত্বাবধানে ও  আলহাজ্ব বাবর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালীয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। আরো বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সমাজসেবক বেলাল উদ্দীন,ইউপি সদস্য মুক্তার হোসেন প্রমুখ উপস্থিতি ছিলেন৷ 

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে খুশি শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিরা। সেই সাথে চলাফের সহজ হবে বলে জানান তাদের সাথে আসা স্বজনেরা।

প্রতিবন্ধী মিলির মা আমেনা খাতুন বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট৷ হুইল চেয়ার কেনার মত কোন সামর্থ্য নাই৷ কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। এখন হুইল চেয়ার পেলাম। কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে৷ যারা সহযোগিতা করলো আল্লাহ তাদের ভালো করবেন। 

সংস্থাটির স্থানীয় প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় আজকে ৫০ জন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হল। একজন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তির চলাফেরায় নানা জটিলতা দেখা যায়৷ আমরা সে কষ্টে খানিকটা স্বস্তি ফেরাতে এমন উদ্যোগ নিয়েছি৷ এ ছাড়াও শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন, অযুখানা স্থাপন, হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছি। 

বালীয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, একজন শারীরিক অক্ষম মানুষকে নিয়ে তার পরিবারকে নানা সমস্যা পোহাতে হয়৷ তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কষ্টসাধ্য। সে সকল মানুষদের হুইল চেয়ার বিতরণ একটি মহান কাজ। আর এমন কাজে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রশংসার দাবি রাখেন। সামনেও এমন মানবিক কাজ আরো হবে বলে আশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ 

Update Time : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩