Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ঢাবির ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৬৫ Time View

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান ঘোষণা করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পক্ষে প্রেস স্পেশালিস্ট রিকি সালমিনা কর্তৃৃক ‘দৈনিক আজকের জনগণ’কে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন তিনি।  এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও দৃঢ় হলো।

এই অনুদানের আওতায় ইতোমধ্যে সারা দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামী স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

ঢাবির ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান ঘোষণা

Update Time : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬