Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নের গতি ত্বরান্বিত করে —এমপি আব্দুল করিম

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ২১৮ Time View

দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নের গতি ত্বরান্বিত করে —এমপি আব্দুল করিম

নিজস্ব প্রতিবেদক: “সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি অঞ্চল, এমনকি পুরো দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব”— গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার এমন মন্তব্য করেছেন।

শুক্রবার শহরের ডেভিড কোম্পানি পাড়া এলাকায় দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনার নেতৃত্বে সাংবাদিক নেতারা এমপিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দন জানান।

মতবিনিময় সভায় এমপি আব্দুল করিম সরকার বলেন, উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জনস্বার্থ রক্ষা হয় এবং জবাবদিহি নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে থাকবেন।

এ সময় তিনি তাঁর দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য তুলে ধরে বলেন, বৈষম্যমুক্ত একটি সমাজ গঠনে দলটি কাজ করছে, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।

সভায় উপস্থিত সাংবাদিক নেতারা এলাকার উন্নয়ন, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং পেশাগত নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকরা এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময়ে গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জোবায়ের আলী, সহসভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, কার্যকরী সদস্য ফিরোজ কবীর মিলন, কায়সার রহমান রোমেল, লালচান বিশ্বাস সুমন প্রমুখ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নের গতি ত্বরান্বিত করে —এমপি আব্দুল করিম

Update Time : ১২:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬