Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

নওগাঁয় চাঞ্চল্যকর চার খুন: থানায় হত্যা মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১০৮ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক হৃদয়বিদারক ও মর্মান্তিক হত্যাকাণ্ডে একই পরিবারের চারজনকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শান্ত একটি গ্রাম হঠাৎই শোক, আতঙ্ক আর স্তব্ধতায় ডুবে গেছে এ ঘটনায়।

সোমবার (২১ এপ্রিল) রাতে নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাতেই নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। এ ঘটনার পর নিহত হাবিবুর রহমানের বাবা, দুই বোন ও এক ভাগিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, মরদেহগুলো এখনও মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে।

উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটে এই বিভীষিকাময় ঘটনা। ঘুমন্ত একটি পরিবারকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয় নির্মমভাবে। একসঙ্গে চারজনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের নিষ্পাপ সন্তান পারভেজ (৯) এবং মাত্র তিন বছরের ছোট্ট কন্যা সাদিয়া আক্তার।

মো. সবুজ হোসেন
নওগাঁ প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁয় চাঞ্চল্যকর চার খুন: থানায় হত্যা মামলা দায়ের

Update Time : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬