Dhaka ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

নওগাঁয় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: বখাটে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬৩ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিল। পথে একা পেয়ে রাব্বি মোটরসাইকেল নিয়ে তার গতিরোধ করে। এ সময় সে ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং অশালীন আচরণ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী চরম আতঙ্ক ও মানসিক অবসাদে ভুগতে থাকে।

বিষয়টি পুলিশের নজরে এলে তারা সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যায় বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার অপরাধ স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজারদের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

নওগাঁয় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: বখাটে যুবক গ্রেপ্তার

Update Time : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬