Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

পীরগঞ্জে আসামী ধরতে গিয়ে হৃদরোগে পুলিশের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯১ Time View
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

রবিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টের আসামী ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাঁকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামী ধরার পর গাড়িতে ওঠার সময় শহিদুল ইসলাম অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

পীরগঞ্জে আসামী ধরতে গিয়ে হৃদরোগে পুলিশের মৃত্যু

Update Time : ০৬:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬