Dhaka ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (0.31111112, 0.5390625);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা পৌর এলাকায় পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে শামীম মিয়া ওরফে বাবু নামের এক যুবককে কাঁচ দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ আবেদা বেগম বাদী হয়ে শিমুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌরসভার মধ্য গোবিন্দপুর আদর্শপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ আবেদা বেগম ও একই এলাকার অভিযুক্ত শিমুল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। প্রায় তিন মাস আগে শিমুল মিয়া বাদীর ছেলে শামীম মিয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব উত্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​গতকাল সোমবার (৩ আগষ্ট) আনুমানিক সকাল ১০টার দিকে মধ্য গোবিন্দপুর আদর্শপাড়া গ্রামস্থ আব্দুল হাই খাঁন উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের সামনের পাকা রাস্তায় শামীম মিয়া অভিযুক্ত শিমুলকে দেখে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিমুল মিয়া পাশের দোকান থেকে ভাঙা কাঁচ নিয়ে শামীমের ওপর অতর্কিত হামলা চালান। কাঁচের আঘাতে শামীমের ডান চোখের নিচে গালে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জখরমন স্থানে ২১টি সেলাই দিতে হয়। এছাড়া হামলার সুযোগে শিমুল ভুক্তভোগীর কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও এজাহারে দাবি করা হয়েছে।

ঘটনার সময়ে চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শিমুল মিয়া শামীমকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাদীর দাবি, ছেলের চিকিৎসা ও সার্বিক বিষয় জানতে সময় লাগায় থানায় এজাহার দায়ে কিছুটা বিলম্ব হয়েছে। ​এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ জানায়, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা

Update Time : ০৬:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬