Dhaka ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শান্ত

  • Reporter Name
  • Update Time : ০৯:২১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৩৬২ Time View

আমির হামজার বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ড্রেসিংরুমের দিকে ছুটে যান নাজমুল হোসেন শান্ত। হেলমেট খুলে শূন্যে লাফিয়ে উঠে ব্যাটে চুমু এঁকে উদযাপন করেন সেঞ্চুরি। 

প্রথমদিনের খেলা শেষে নাজমুল বলেন, ‘সেঞ্চুরি তো আর প্রতিদিন হয় না, তাই যখন সুযোগ পাই, উদযাপন ভালো করে করতে চাই।’ নাজমুল প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। টেস্ট ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে ২২ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটার নিজের জাত চেনালেন আবারও।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথমদিন বুধবার বাংলাদেশের রান পাঁচ উইকেটে ৩৬২। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এ এক স্বর্ণালি দিন। ১৪৬ রানে আউট হয়ে আফসোসে পুড়ছেন কিনা জানতে চাইলে নাজমুল বলেন, ‘মোটেই আফসোস হচ্ছে না। যেটুকু হয়েছে তাতেই খুশি।’ নাজমুল বলেন, ‘উইকেট সহজ না। আমি কী করতে চাই, সেটা পরিষ্কার ছিল। আপনাদের কাছে সহজ মনে হলেও আমি কষ্ট করে ব্যাট করেছি।’

ওয়ানডে ফরম্যাটে নাজমুল হোসেন দারুণ ছন্দে আছেন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দেন চেমসফোর্ডে। সবশেষ ২৫ টেস্ট ইনিংসে মাত্র দুবার ফিফটি ছোঁয়া শান্তর জন্য এই সেঞ্চুরিটি দারুণ কিছু। ২৩ চার ও দুই ছক্কায় ১৭৫ বল খেলে ১৪৬ রানে থামে তার ইনিংস। তিনি বলেন, ‘টেস্টে সেঞ্চুরি বিশেষ কিছু। নিজেদের মাঠে খেললে তো অবশ্যই বিশেষ। এটা আমাদের অন্যতম সেরা মাঠ, সেই হিসাবে অবশ্য একটু বেশি স্পেশাল।’

নাজমুল ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে। পাল্লেকেলেতে সেই ইনিংসে থেমেছিলেন ৩৭৮ বলে ১৬৩ রানে। পরের সেঞ্চুরিতে হারারেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১৮ বলে ১১৭ রানে অপরাজিত ছিলেন। তিনি বলেন, ‘উইকেটে ঘাস ছিল। কিছুটা বাউন্স ছিল। জয় নতুন বল খুব ভালো সামলেছে। আমরা উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করিনি, একটা একটা বল হিসাবেই খেলেছি।’ তিনি বলেন, ‘আমাদের বোলাররা ভালো জায়গায় বল করতে পারলে এখান থেকে সাহায্য পাওয়া যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শান্ত

Update Time : ০৯:২১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩