Dhaka ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি জানান, বর্তমানে ভারতীয় হাইকমিশন থেকে প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংস্থাটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান। সোমবার এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ জোরদারের তাগিদ দেন উপহাইকমিশনার।

বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন পবনকুমার বাধে। তিনি উল্লেখ করেন, যৌথ এই টাস্কফোর্স দ্রুত গঠনে উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতা চান তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে প্রস্তাবিত যৌথ টাস্কফোর্স অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার

Update Time : ০২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬