Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

যুবলীগ নেতা লিয়াকত আলী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৩২ Time View
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে যুবলীগ নেতা মোঃ লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার কাচারিবাজার সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সকালে চাতলা বর্ডার এলাকা থেকে সিএনজি করে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল দিকে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার ডিবি’র উপপরির্দশ (এসআই) মোকারম হোসেন রাব্বির নেতৃত্বে সদর উপজেলার কাছারিবাজার স্থানে অবস্থান নিয়ে তার সিএনজির গতিরোধ করে তাকে আটক করা হয়। লিয়াকত আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলার আসামি। এর আগে পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে পারে নাই। লিয়াতক কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত আমির আলির ছেলে। সে হাজিপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক।
মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) জানান, লিয়াকত দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির ছত্রছায়া বর্ডারে চোরা-চালান কারবারি ও বিভিন্ন অপকর্ম করে আসছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সেই দায়েরকৃত মামলার আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

যুবলীগ নেতা লিয়াকত আলী গ্রেফতার

Update Time : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫