Dhaka ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

যে ঘরে ছিল কোলাহল, তার উঠানেই এখন ৪টি কবর: শোকস্তব্ধ নওগাঁর নিয়ামতপুর

  • Reporter Name
  • Update Time : ১২:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২০১ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া একই পরিবারের চার সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয় তাদের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর পুরো জনপদে এখন কেবলই নিস্তব্ধতা আর শোকের ছায়া। যেন মৃত্যুতেও তারা একসঙ্গেই রয়ে গেল।

নিহতরা হলেন—বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা, তাদের নয় বছর বয়সী শিশুপুত্র পারভেজ রহমান এবং মাত্র তিন বছরের কন্যাসন্তান সাদিয়া আক্তার। যে ঘরটিতে একসময় ছিল শিশুদের খেলাধুলা আর হাসিখুশি প্রাণচাঞ্চল্য, সেই ঘরটি এখন পুরোপুরি নিস্তব্ধ ও শূন্য।

এর আগে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের বুকফাটা আহাজারি আর শোকার্ত মানুষের নিঃশব্দ কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের আকাশ-বাতাস। পরিবারটিকে শেষবারের মতো দেখতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। পরে বাদ আসর জানাজা শেষে অশ্রুসজল চোখে তাদের বিদায় জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত গভীর রাতে নিজ ঘরেই এই পাশবিক হত্যাকাণ্ডের শিকার হয় পরিবারটি। স্বামী-স্ত্রীসহ তাদের নিষ্পাপ দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যা করা হয়। এমন নৃশংস ঘটনায় হতবাক স্থানীয়রা; সবার মনে একটাই প্রশ্ন-কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে মানুষ!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

যে ঘরে ছিল কোলাহল, তার উঠানেই এখন ৪টি কবর: শোকস্তব্ধ নওগাঁর নিয়ামতপুর

Update Time : ১২:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬