Dhaka ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

রবীন্দ্র জন্মোৎসব ঘিরে নতুন রঙে সাজছে নওগাঁর পতিসর

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৬৪ Time View

নওগাঁ সংবাদদাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে বর্ণাঢ্য আয়োজন। ২৫ বৈশাখকে সামনে রেখে ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে নওগাঁ জেলা প্রশাসন।

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবির কাচারি বাড়িতে চলছে সাজসজ্জা ও শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। ৮ মে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাগর নদের তীরে গ্রামীণ মেলা।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, পতিসরের ঐতিহাসিক কাছারিবাড়ি প্রাঙ্গণে সকালে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। যেখানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করবেন দেশবরেণ্য কবি-সাহিত্যিকরা। উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সেই লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে কবির কাচারি বাড়ি। ৮ মে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসর কুঠিবাড়ি। যেখানে দিনভর থাকবে দর্শনার্থীদের ভিড়।

তিনি আরও জানান, ২৫ বৈশাখের আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। রাখা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গ্রামীণ মেলার পাশাপাশি আলোচনা সভায় উপস্থিত থাকবার কথা রয়েছে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীর। ফলে সবদিক বিবেচনায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান জাতীয়ভাবে পতিসরে আয়োজন চলছে। পুলিশের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন প্রস্তুতি রাখা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার পতিসর পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পুলিশ, ডিবিসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। আশা করি সবাই মিলে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করা যাবে।’

এ বিষয়ে আত্রাই- রাণীনগর আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু জানান, ‘বিশ্বকবির স্মৃতি বিজড়িত পতিসরে জন্মবার্ষিকীর আয়োজন সফল করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ রয়েছে। আমরা আশা করি আগামী ৮ তারিখ স্মরণকালের সেরা আয়োজন হবে এখানে, সেভাবেই প্রস্তুত নেওয়া হচ্ছে ‘

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রবীন্দ্র জন্মোৎসব ঘিরে নতুন রঙে সাজছে নওগাঁর পতিসর

Update Time : ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬