Dhaka ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯৫ Time View
নওগাঁ সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে (৪৩) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ এপ্রিল) উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসে ছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদাম কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়।
বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান এবং ক্ষিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এ সময় ওই শিক্ষককে বিদ্যালয়ে না পেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করেন।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গভর্নিং বডির জরুরি মিটিংয়ে বৃহস্পতিবার রাতেই প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও স্যার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক বরখাস্ত

Update Time : ১১:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬