Dhaka ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

রৌমারীতে গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

কুড়িগ্রামের রৌমারীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে রৌমারী সদর এলএসডি গোডাউনের গেটের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকা  থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার কাজাই বাদলা গ্রামের মৃত ময়দান আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৫) এবং শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার শরিয়তপুর এলাকার মো. মোবারক হোসেনের ছেলে মো. রাজু মিয়া (২২)।

ঘটনার বিবরণে জানা যায়, তারা ভূরুঙ্গামারী এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ক্রয় করে রৌমারী হয়ে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় নেওয়ার উদ্দেশে সিএনজি ভাড়া করার জন্য রৌমারী সিএনজি স্ট্যান্ডে আসে। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি চালকরা তাদের দু’টি ব্যাগ তল্লাশি করলে গাঁজা দেখতে পান। পরে স্থানীয়রা তাদের আটক করে রৌমারী থানায় খবর দেন।

সংবাদ পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগ দু’টি তল্লাশি করে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করে এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রৌমারী থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

রৌমারীতে গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Update Time : ০৩:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬