Dhaka ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  করেন কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৮০ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে অবস্থিত মোহাম্মদীয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “নির্বাচনের মাঠে খেলা হবে জনগণকে নিয়ে। জনগণ যাকে ভোট দিয়ে রায় দেবে, সেই নির্বাচিত হবে। তবে কেউ যদি ফাউল খেলে অন্যায়ভাবে জিতে যাওয়ার চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না।”

তিনি বলেন, দেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কাঠামো সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ সময় তিনি বলেন, “আপনারা যখন কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি।”

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং নির্বাচিত হলে রৌমারী, রাজিবপুর ও চিলমারী এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রৌমারী-চিলমারী যাতায়াতের জন্য সেতু নির্মাণ, ব্রহ্মপুত্র ও বামতীর ভাঙন রোধ, দেওয়ানগঞ্জ থেকে রৌমারী হয়ে দাঁতভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

মতবিনিময় সভায়  রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  করেন কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী

Update Time : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬