
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: ‘নারী স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ জোরদার করি’ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সচেতনতা বৃদ্ধিতে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ ও CIPRB এর গাইবান্ধা জেলা কো-অর্ডিনেটর আবু বক্কর সিদ্দিক।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারি ও নার্সগণসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















