Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ Time View

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় যুব কৃষিপণ্য উৎপাদক সংস্থার সদস্যদের বসতবাড়ি ও আঙিনায় ফলদ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদক সংস্থা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

চলতি বছর স্ববল প্রকল্পের অধীনে মোট ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাঘাটায় সংস্থার সদস্যদের মাঝে ৪ হাজার ৬০০টি চারা বিতরণ করা হবে।

কর্মসূচির প্রথম ধাপে উপজেলার পদুমশহর ইউনিয়নের ১ হাজার ১৫০ জন উপকারভোগীর প্রত্যেককে আম, পেয়ারা, অর্জুন ও মেহগনি গাছের মোট চারটি করে চারা দেওয়া হয়। এসব চারা উপকারভোগীরা তাঁদের নিজ নিজ বাড়ির আঙিনায় রোপণ করবেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এস এম আমিরুল ইসলাম, সাঘাটা উপজেলা যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আবু সাইদ তুহিনসহ স্থানীয় সমিতির সদস্যরা।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ

Update Time : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬