Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

সাদুল্লাপুরে জমি দখল চেষ্টায় হামলা-ভাঙচুরের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মোত্তালেব শেখ নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল চেষ্টাসহ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বুধবার (২৫ মার্চ) বিকেলে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোত্তালেব শেখ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের মৃত আঙ্গুর মন্ডলের ছেলে সাইফুল ইসলাম ছবু গংদের সঙ্গে একই গ্রামের মৃত নছির উদ্দিনের শেখের ছেলে মোত্তালেব শেখের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই একপর্যায়ে গত ২২ মার্চ সকালের দিকে ছবু মন্ডল ও তার ছেলে নাইমুল ইসলাম রিদম দলবদ্ধ হয়ে মেত্তালেব শেখের বাড়িতে হামলা করেন। এ সময় মোত্তালেব শেখের গাছপালা কেটে ফেলে ঘরের আসবাপত্র ভাঙচুর করেছে। একইসঙ্গে গৃহপালিত দুটি গরু ও স্বর্ণালংকার লুট করে হামালকারীরা। এসময় বাঁধা দিতে গিয়ে মোতালেব শেখের ছেলে মোজাম্মেল শেখকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোত্তালেব শেখ বলেন, প্রতিপক্ষ নাইমুল ইসলাম রিদমরা যখন আমাদের ওপর হামলা করে তখন জরুরি সেবা ৯৯৯ নম্বর কল দিয়েও কোন সহায়তা পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত নাইমুল ইসলাম রিদমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা’ বলে ফোন কেটে দেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, হামলা সংক্রান্ত অভিযোগটি হয়তো ডিউটি অফিসারকে দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

সাদুল্লাপুরে জমি দখল চেষ্টায় হামলা-ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬