Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সাদুল্লাপুরে নব-নির্বাচিত এমপি লেবু মাওলানাকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলামকে (লেবু মাওলানা) সংবর্ধনা প্রদান, দপ্তর প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ও রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হকসহ অন্যান্যরা।

সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) বলেন, দুই উপজেলার মধ্যে সমতা বজায় রেখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

সাদুল্লাপুরে নব-নির্বাচিত এমপি লেবু মাওলানাকে সংবর্ধনা প্রদান

Update Time : ১১:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬