Dhaka ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প

সুন্দরগঞ্জে ইজিপিপি তালিকা থেকে নাম কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৮৪ Time View

Oplus_0

বিশেষ সংবাদদাতা (সুন্দরগঞ্জ)ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) তালিকা থেকে শ্রমিকদের নাম বাদ দেওয়া এবং অর্থ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ডের ১৭ জন শ্রমিক এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শ্রমিকরা অভিযোগ করেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে অনিয়মতান্ত্রিকভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু মৃত ও ৬০ বছরের ঊর্ধ্ব শ্রমিকদের নাম বাদ দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তালিকা থেকে ১৯ জনের নাম কেটে নতুন ১৭ জনকে যুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীরা দাবি করেন, তাঁদের মধ্যে মাত্র দুইজন শ্রমিক ৬০ ঊর্ধ্ব। বাকিরা সক্রিয়ভাবে কর্মসূচির আওতায় নিয়মিত কাজ করছিলেন। কিন্তু জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তাঁরা বলেন, নতুন করে অন্তর্ভুক্ত শ্রমিকদের অনেকেই উৎকোচ দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও দুর্নীতিপূর্ণ। এতে প্রকৃত উপকারভোগীরা কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে সংকটে পড়েছেন।
শ্রমিকদের দাবি, যাঁরা প্রকৃতভাবে মৃত কিংবা ৬০ বছরের ঊর্ধ্ব, কেবল তাঁদের নাম বাদ দেওয়া হোক। পাশাপাশি, যারা অন্যায়ভাবে নাম বাদ দিয়েছেন এবং অর্থ বাণিজ্যে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মোফাজ্জল হক, মেনছের আলী, নুর নাহার, ফুলমিয়া, রশিদা বেগমসহ একাধিক শ্রমিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

সুন্দরগঞ্জে ইজিপিপি তালিকা থেকে নাম কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৮:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫