Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মিজানুর রহমান মিজান। এর আগে, বুধবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে দুলালী বেগমের সাথে একই উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়ার ফইম উদ্দিনের ছেলে বিরাজ আলীর সাথে ৮/৯ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ২টি সন্তান জন্ম গ্রহণ করে। কিন্তু বিরাজ আলী তুচ্ছ ঘটনায় সব সময় ঝগড়া বিবাদ করে আসছিল। এক পর্যায়ে স্ত্রী দুলালী ও সন্তানদের ভরন পোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর পর দুলালী বেগম বাবার বাড়িতেই থাকে। জীবন বাঁচার তাগিদে দুলালী বেগম পার্শ্ববর্তী বালুয়াহাটের এক বাড়িতে ঝিয়ের কাজ করে। দুলালী বেগম কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ২০০৭ সালের ১৪ মে রাত ১১টার দিকে বাড়িতে আসার সময় আসামী বিরাজ আলীসহ তার সঙ্গীয় ৪/৫ জন দুলালী বেগমের পথরোধ করে তাকে জোর পূর্বক বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুলালী বেগম যেতে না চাইলে বিরাজ আলী স্ত্রী দুলালীকে ধারালো ছোরা দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় দুলালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সে মারা যায়।

এ ঘটনায় দুলালীর মামা শহিদুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬