Dhaka ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১১৬ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল এলাকায় সড়কে উপরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। তিনি একটি পরিবহন প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সংসারের খরচ ঠিকমতো না দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর এক পর্যায়ে তার স্ত্রী তাকে তালাক দেন। এতে অভিমানে তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

স্থানীয়রা মতে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, খবর পেয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল বলেন,  থানা পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছেন। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

Update Time : ০৫:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬