Dhaka ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারপত্নী দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৯১ Time View

ঢাকা প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে প্রধানমন্ত্রী মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দেশের শিক্ষা ক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে দিলারা হাফিজের মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। আজ বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্পিকারপত্নী দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

Update Time : ০১:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬