Dhaka ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

স্রোতের মুখ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ

  • Reporter Name
  • Update Time : ০১:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৯১ Time View

অভিযোগ - 1

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের আখিরা নদী যেন এক মর্মান্তিক আত্মত্যাগের সাক্ষী।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে নিজের পিতার জীবন বাঁচাতে গিয়ে নদীর উত্তাল স্রোতে হারিয়ে গেলো ২৫ বছরের তরুণ লিমন মিয়া।
পিতা গোফফার আলী সাঁতার না জানলেও ওপারের জমি থেকে পাকা ধান আনতে নদী পার হয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝনদীতে গিয়ে প্রবল স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি অসহায় হয়ে পড়েন। চারদিকে শুধু পানির স্রোত। ডুবে যেতে যেতে তিনি চিৎকার করে ডাকছিলেন “বাঁচাও! বাঁচাও!”
সেই আর্তনাদ কানে পৌঁছায় তীরে দাঁড়িয়ে থাকা ছেলে লিমনের। নিজের জীবনের কথা না ভেবেই ঝাঁপিয়ে পড়ে উত্তাল নদীতে। সাঁতার খুব ভালো জানতেন না লিমন। নিষ্ঠুর স্রোত বাবার কাছে পৌঁছানোর আগেই লিমনকে গ্রাস করে নেয়। ধীরে ধীরে তলিয়ে যায় সে— চিরতরে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও আর ফিরিয়ে আনা যায়নি জীবনের স্পন্দন। অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে লড়াই করছেন পিতা গোফফার আলী। যিনি এখনও জানেন না, তার জীবন বাঁচাতে গিয়ে হারিয়ে গেছে প্রিয় সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

স্রোতের মুখ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ

Update Time : ০১:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬