Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শিশু চুরির ঘটনায় হাতে-নাতে আটক: দায়ের হলো সোনা চুরির মামলা

  • Reporter Name
  • Update Time : ১০:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৩ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতে-নাতে আটকের পরেও শিশু চুরির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বরং ওই শিশু চোরদের বিরুদ্ধে দেয়া হলো সোনা চুরির মামলা।

জানা গেছে, গত সোমবার (১০ আগষ্ট) কামারদহ  ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের শেফালী বেগম প্রসূতি সেজে ও তার স্বামী সিরাজুল ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোলে নেয়া নাম করে জয়গুন বেওয়ার কোল থেকে তার নবজাতক নাতীকে  কোলে নেয়। এরপর সুযোগ বুঝে পালানোর সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীর সহায়তায়  শিশুর স্বজনরা তাকে হাতে নাতে আটক করে। ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম  ঘটনাস্থলে  গেলে তার কাছে শেফালি ও সিরাজুলকে সোর্পদ করা হয়।

গতকাল মঙ্গলবার (১১ আগষ্ট) এ ব্যাপারে  থানায় মামলা দায়ের হয়েছে কী না জানতে চাইলে এ এসআই মমিনুল ইসলাম বলেন, শিশু চুরির কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে রাখাল বুরুজের আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি ওই দম্পতির বিরুদ্ধে তার বাড়ী থেকে স্বর্ণ চুরির ব্যাপারে মামলা করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  স্বপন কুমার  সরকার বলেন, যার শিশু চুরি হয়েছিল সে কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযুক্ত নারী এর আগে একটি চুরির সাথে জড়িত অভিযোগে একটি চুরি মামলা হয়েছে। যদি শিশু চুরির অভিযোগ পাওয়া যায় তাহলে আবারও শিশু চুরি মামলা নেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মহিমাগঞ্জে ২ হাজার গাছের চারা বিতরণ

শিশু চুরির ঘটনায় হাতে-নাতে আটক: দায়ের হলো সোনা চুরির মামলা

Update Time : ১০:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬