Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মরিচ-ভুট্টার চর, নদ-নদীর ঢেউ: পর্যটনের নতুন কেন্দ্র হতে পারে গাইবান্ধা জনগণের কাছ থেকে সাড়ে ১০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার

ঠাকুরগাঁওয়ে ফ্রি চক্ষু ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪শ’ রোগী 

  • Reporter Name
  • Update Time : ১০:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৯৬ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৪শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের গ্রামীণ চক্ষু হাসপাতাল এই ক্যাম্পের আয়োজন করে। এতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক ও রুহিয়া প্রগতি সংঘ ক্লাব।

ক্যাম্পে চিকিৎসকরা আগত রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, বিভিন্ন চক্ষু সমস্যার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করতে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে বাছাই করা ছানি রোগীদের বিদেশি লেন্সসহ সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা এবং রোগীদের যাতায়াত, থাকা ও খাবারের ব্যবস্থাও করা হবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজক, সহযোগী প্রতিষ্ঠান ও রুহিয়া প্রগতি সংঘ ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা বলেন, গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে যারা নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এমন উদ্যোগ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল

ঠাকুরগাঁওয়ে ফ্রি চক্ষু ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪শ’ রোগী 

Update Time : ১০:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬