Dhaka ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান গাইবান্ধার মার্চ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত জাহাঙ্গীর মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন গাইবান্ধাসহ নতুন ১৯ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা জ্বালানি আসছে নিয়মিত, তবুও গাইবান্ধায় কাটেনি সংকটের রেশ: সেচ ও পরিবহনে চরম ভোগান্তি ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, ট্রাক আটক শূন্য থেকে শিখরে: সান্তনা রানীর হার না মানা জীবন সংগ্রাম

এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫১ Time View

প্রতিনিধি গাইবান্ধা 

গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে শত শত সাঁওতাল অবস্থান নিয়ে তাদের ওপর চিহ্নিত ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদ এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রায় দেড় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, গোলাম রব্বানী মুসা, মোর্শেদ হাসান দীপন, অভিজিৎ দাস অভি, সুমন চক্রবর্ত্তী, বিটিশ সরেন, বিমল বেসরা, রিপন বেসরা, তৃষ্ণা মুরমু প্রমুখ।

বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের বাগদাফার্ম এলাকায় গত ১২ এপ্রিল সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের নেতৃত্বে সাঁওতাল ও বাঙালি কৃষকরা চলমান আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা হয়। এতে নারীসহ ৬ সাঁওতাল গুরুতর আহত হন। বক্তারা অভিযোগ করে বলেন, ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু স্বপন শেখ, আতাউর রহমান সাবু, আব্দুর রউফ বাবু, মোহালাইন প্রধানসহ ১২ জন সন্ত্রাসী বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। আহতদের মধ্যে গুরুতর শিউলী মারডি, লুকাস মুরমু, মামালি হাসদাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসী ভূমিদস্যুদের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়। কিন্তু গোবিন্দগঞ্জ থানা পুলিশ এখন পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করেননি। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে নিরীহ সাঁওতালদের ওপর বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এরফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবস্থান কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা রেকর্ডভুক্ত করে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। অবস্থান কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের কাছে স্মারকলিপি প্রদান করেন।এর আগে প্রচÐ রোদ উপেক্ষা করে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী থেকে সাঁওতালরা তীর- নুক বাদ্যযন্ত্রসহ গাইবান্ধা শহরে এসে মিছিল করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান

এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান

Update Time : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬