Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৪ Time View

হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ পর্যন্ত উপজেলায় পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চারজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে চারজন রোগীকে চিকিৎসাধীন দেখা যায়। আক্রান্তরা হলেন—উপজেলার বাসিন্দা আঙ্গুর মিয়া, কাজিউল ইসলাম, আল আমিন মিয়া ও ফুলমতি বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফুলমতি বেগম তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার এলাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হন। বাকি তিনজন ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি ফেরার পর পরীক্ষা করালে তাদের ডেঙ্গু পজিটিভ আসে।

চিকিৎসাধীন কাজিউল ইসলাম বলেন, ‘ঢাকায় চাকরি করার সময় কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়ি ফিরি। ওষুধ খাওয়ার পরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি হই। পরে পরীক্ষা করে জানতে পারি আমি ডেঙ্গু আক্রান্ত।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪

Update Time : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬