Dhaka ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ

অনিশ্চয়তার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৬২ Time View

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিরতির সময় শেষ হতে চলেছে, কিন্তু অনিশ্চয়তা কাটেনি—বরং নতুন মোড় নিয়েছে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল থাকবে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এদিকে চলতি সপ্তাহেই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি আরও জটিল করেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হওয়া—যিনি মঙ্গলবার ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ওয়াশিংটন ছাড়েননি।

অন্যদিকে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। সেই সময়সীমা বুধবার শেষ হচ্ছে। এর মধ্যেই কোনো সমঝোতা না হওয়ায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম

অনিশ্চয়তার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

Update Time : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬