Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আহত হুতোম প্যাঁচা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৪৩ Time View

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি জমি পরিমাপের সময় একটি গর্তে আটকে থাকা হুতোম প্যাঁচাকে উদ্ধার করা হয়েছে। ডানায় আঘাত পাওয়া পাখিটিকে চিকিৎসা দেওয়ার পর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন সোমবার আহত হুতোম প্যাঁচাটিকে উদ্ধার করেন। তিনি বলেন, সকালে তাঁর কার্যালয়ের পাশে একটি সরকারি জমি পরিমাপের সময় ছোট্ট একটি গর্তে প্যাঁচাটি আটকে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়,পাখিটি জীবিত, তবে নাড়াচাড়া করতে পারছে না। পরে প্যাঁচাটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা প্যাঁচাটিকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন।
শাহ্ জহুরুল হোসেন জানান, চিকিৎসার চার-পাঁচ ঘণ্টা পর প্যাঁচাটি সুস্থ হয়ে উঠে। কিন্তু, নিশাচর প্রাণী হওয়ায় সে স্থান ত্যাগ করতে পারছিল না। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। সন্ধ্যার দিকে ওই দপ্তরের লোকজন আসার পর পাখিটিকে দিয়ে দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, প্যাঁচাটি পূর্ণবয়স্ক। এটির বাঁ পাশের ডানায় শক্ত আঘাত লাগে। ব্যথানাশক ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর এটি ধীরে ধীরে সুস্থ হয়।
এ বিষয়ে বন বিভাগের কুলাউড়ার ভাটেরা শাখা কার্যালয়ের বন প্রহরী মোতাহার হোসেন বলেন, সোমবার রাতভর বৃষ্টির কারণে প্যাঁচাটিকে তখনই বনে ছাড়া সম্ভব হয়নি। মঙ্গলবার (৮ই জুলাই) সন্ধ্যায় এটিকে অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

আহত হুতোম প্যাঁচা উদ্ধার

Update Time : ০৬:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫