
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের এ.আর প্লাস কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক কবির আহমদ, বিএনপি নেতা এ্যাড.ওবায়দুল হক সরকার বাবলু, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এস.এম আলতাব হোসেন পাতা, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক ও রুহুল আমিন লেবু প্রমূখ।
গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দলীয়ভাবে বিএনপি যাকেই সমর্থন দেবে, দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই মাঠে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন নেতার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়টি মন থেকে মুছে ফেলে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার জন্য সভায় উপস্থিত নেতা-কর্মীদেরকে অনুরোধ জানানো হয়।

Reporter Name 


















