Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা আড়াইশ ছাড়ালো

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক রিপোর্ট: কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর বিভিন্ন ভবনের ধ্বংস্তূপ থেকে ২শ’ ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পশ্চিমে চোকো প্রদেশের সান হোসে দেল পালমারে। ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়েছে বলেও বলা হয়েছে ইউএসজিএসের বিবৃতিতে।

গত শুক্রবার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা শপথ নিয়েছেন। তার শপথ গ্রহণের মাত্র তিন দিনের মাথায় হলো এ ভূমিকম্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মহিমাগঞ্জে ২ হাজার গাছের চারা বিতরণ

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা আড়াইশ ছাড়ালো

Update Time : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬