Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

কুদ্দুস আলমের একক আলোকচিত্রী প্রদর্শনী ১২ থেকে ১৪ এপ্রিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১৪২ Time View

স্টাফ রিপোর্টঃ স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধার আয়োজনে এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র সহযোগীতায় তিন দিনব্যাপী আলোকচিত্রী কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল গাইবান্ধা পৌরপার্কে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
১২ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলোকচিত্রী, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক, কিউরেটর, দৃক পিকচার লাইব্রেরী এবং পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র স্বত্ত্বাধিকারী মো. আবুল হোসেন মৃধা সোহাগ। সভাপতিত্ব করবেন আলোকচিত্রী সাংবাদিক কুদ্দুস আলম। প্রদর্শনী মঞ্চে থাকছে নাচ, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র কর্মশালা ও গুণিজন সম্মাননা।
সৃজনশীল গাইবান্ধার সভাপতি মেহেদী হাসান বলেন, উত্তরের জেলা গাইবান্ধার চার উপজেলা দিয়ে বয়ে যাওয়া তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনাবেষ্টিত চর-দ্বীপচরের মানুষের জীবনযাত্রা নিয়ে কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী ‘চর ও জীবন’ নামের এই প্রদর্শনীতে গুনী এই আলোকচিত্রী চরের মানুষের জীবনসংগ্রাম, তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক তুলে ধরেছেন তার ছবিতে। এতে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

কুদ্দুস আলমের একক আলোকচিত্রী প্রদর্শনী ১২ থেকে ১৪ এপ্রিল

Update Time : ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫