Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

গাইবান্ধায় আজ আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩৮৯ Time View

ডেস্ক  রিপোর্ট:

​আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে আজ গাইবান্ধা সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জেলা পর্যায়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণভোটের প্রচার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

​জুলাই জাতীয় সনদ-২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় করতেই এই সভার আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

গাইবান্ধায় আজ আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

Update Time : ০৯:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬