Dhaka ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গাইবান্ধায় দুদকের ‘সোর্স’ পরিচয়ে প্রতারণা, হাতেনাতে আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা একটি প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দুদকের ‘সোর্স’ পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে জাফরুল্লাহ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ও অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল ১১ মে গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানিকে ঢাল হিসেবে ব্যবহার করে জেলায় তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। রবিবার সকালে অভিযুক্ত জাফরুল্লাহ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে গিয়ে নিজেকে দুদকের সোর্স হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নিয়ে যান এবং ফোনে কথিত এক দুদক কর্মকর্তার সাথে কথা বলিয়ে দেন।

ফোনের ওই ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তা দাবি করে অডিটর কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বলে ভয়ভীতি দেখান। বিষয়টি ‘রফাদফা’ করার জন্য তাকে জাফরুল্লাহর সাথে আলোচনা করতে বলা হয়।

জাফরুল্লাহর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অফিসের কর্মকর্তারা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক এলাকার (রংপুর ও দিনাজপুর) ঠিকানা দিলেও তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে দেখা যায় তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী বলেন, “বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক জেলা প্রশাসক, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের জানাই। ওই ব্যক্তি একেক সময় একেক পরিচয় দিচ্ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

রংপুর দুদকের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক জানান, “আগামীকালকের গণশুনানিকে টার্গেট করেই হয়তো কোনো চক্র অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

গাইবান্ধায় দুদকের ‘সোর্স’ পরিচয়ে প্রতারণা, হাতেনাতে আটক ১

Update Time : ০২:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬