Dhaka ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গাইবান্ধায় ২৪ ঘন্টার মধ্যে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী কুলসুমকে (১০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোঃ ইব্রাহিম হাসান লিমন শেখকে (২১) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত কুলসুম বল্লমঝাড়ের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিবেশী জহুরুল ইসলাম শেখের ছেলে লিমন শেখ প্রায়ই কুলসুমকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। এ নিয়ে ঘটনার কিছুদিন আগে তাদের মধ্যে তর্কাতর্কিও হয়।

​গত বছরের ২৪ নভেম্বর কুলসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে যে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পরবর্তীতে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে গত ১৩ মে নিহতের মা মোছাঃ রেজিনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পরপরই র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খামার বল্লমঝাড় গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে প্রধান আসামি লিমন শেখকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অপরাধ নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

গাইবান্ধায় ২৪ ঘন্টার মধ্যে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Update Time : ০১:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬