
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক অসুস্থ হয়ে টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) তারিখ ঢাকা থেকে ফেরার পর হঠাৎ অসুস্থ অনুভব করায় চিকিৎসা নেয়ার জন্য রাত ১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় পাওয়া তথ্যে জানা গেছে, তিনি আগের চেয়ে সুস্থ বোধ করছে এবং শঙ্কামুক্ত রয়েছেন।

Reporter Name 







