Dhaka ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

গাজায় গণহত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১২৩ Time View

স্টাফ রিপোর্টাঃ ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহির গোলা জামে মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা আরও বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে। মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হব।
শেষে ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন স্তরের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেয় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

গাজায় গণহত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

Update Time : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫