Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১

গোবিন্দগঞ্জে এসআই শিবলী কায়েসের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১১৬ Time View

অভিযোগ - 1

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) মো, শিবলী কায়েস মীরের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এমন অপপ্রচারের প্রতিবাদে এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে আয়োজিত বৈশাখী মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই শিবলী কায়েসসহ ৩৫ সদস্যের পুলিশের একটি দল মেলায় অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেয়। অভিযান চলাকালীন অনেক সংবাদকর্মী সেখানে উপস্থিত থেকে ছবি সংগ্রহ করেন।

পরদিন ২৪ এপ্রিল দুপুর ১২টার দিকে শিবলী কায়েস লক্ষ্য করেন যে, মেলা চলাকালীন সংগৃহীত তাঁর ছবি পোস্ট করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।

ভুক্তভোগী কর্মকর্তা শিবলী কায়েস মীর জানান, ওই মিথ্যা পোস্টের ফলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ ও গাইবান্ধার পুলিশ সুপারকে অবহিত করেন এবং তাঁদের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি দাখিল করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জাহিদ হাসান জানান, ভুক্তভোগী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে থানায় জিডি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ফেসবুক পেজটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই প্রদীপ কুমার বর্মনকে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার অপরাধের মাধ্যমে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে বা মিথ্যা অপপ্রচার চালালে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা

গোবিন্দগঞ্জে এসআই শিবলী কায়েসের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

Update Time : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬