Dhaka ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৪ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার  গণমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য গণমিছিল গোবিন্দগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু,উপজেলা বিএনপির সদস্য সচিব রেজওয়ানুল হাবীব রফিক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় জুলাই আন্দোলনের শহীদ জুয়েল রানার পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অবদান রাখা নেতৃবৃন্দের হাতে ‘জুলাই স্মৃতি সম্মাননা’ স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা

Update Time : ০৫:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬