
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (জিইউকে-আরএমএসসি)।
বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন জিইউকে-আরএমএসসি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.আবদুস্্ সালাম। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, পরিচালনা পরিষদের সদস্য শামীমা মাহমুদা ইয়াসমিন, আবু সায়েম জান্নাতুন নুরসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপন করা হয়।

Reporter Name 

















