Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চরাঞ্চলের বাস্তবতা—উন্নয়ন বৈষম্যের প্রান্তিক জনপদের সারসংক্ষেপ: পর্ব ১ গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা  হিট স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন? ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ হারাল আড়াই বছরের শিশু অনিশ্চয়তার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ঘোড়াঘাটে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট নওগাঁয় চাঞ্চল্যকর চার খুন: থানায় হত্যা মামলা দায়ের ভাওয়াইয়া একাডেমির গাইবান্ধা জেলা কমিটি গঠন: রাজু সভাপতি, জিয়া সাধারণ সম্পাদক  অ্যাডমিট কার্ড না পেয়ে এসএসসিতে বসতে পারল না শিক্ষার্থী, ইউএনও কার্যালয়ে মায়ের আহাজারি

অ্যাডমিট কার্ড না পেয়ে এসএসসিতে বসতে পারল না শিক্ষার্থী, ইউএনও কার্যালয়ে মায়ের আহাজারি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৭৫ Time View

আরিফুল, পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:

রংপুরের পীরগঞ্জে অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) না পাওয়ায় তোহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সন্তানকে নিয়ে অবস্থান নিয়েছেন ওই শিক্ষার্থীর মা। হৃদয়বিদারক এই ঘটনাটি স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

জানা গেছে, ভুক্তভোগী তোহিদুল ইসলাম উপজেলার ছোট উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। যথাসময়ে অ্যাডমিট কার্ড না আসায় সে পরীক্ষায় অংশ নিতে পারছে না। ইউএনও কার্যালয়ের সামনে কান্নাজড়িত কণ্ঠে তোহিদুলের মা আহাজারি করে বলেন, “আমার সন্তানের এক বছরের এই ক্ষতির দায়ভার কে নেবে?” তাঁর এই আর্তনাদ সেখানে উপস্থিত সবার হৃদয়কে নাড়া দেয়।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণেই একজন শিক্ষার্থীর জীবনে এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত বছরও এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মাঝে আগে থেকেই চরম অসন্তোষ ও প্রশ্ন ছিল।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চরাঞ্চলের বাস্তবতা—উন্নয়ন বৈষম্যের প্রান্তিক জনপদের সারসংক্ষেপ: পর্ব ১

অ্যাডমিট কার্ড না পেয়ে এসএসসিতে বসতে পারল না শিক্ষার্থী, ইউএনও কার্যালয়ে মায়ের আহাজারি

Update Time : ০৪:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬