
স্টাফ রিপোর্টার: বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট মো. সেকেন্দার আযম আনাম বাংলাদেশ ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি গাইবান্ধা ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
আইনপেশায় তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও খ্যাতি। বর্তমানে গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
সমাজসেবা ও আইনপেশায় নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি লেখালেখিতে সরব সেকেন্দার আযম আনাম। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, ধূসর গন্তব্য, তামাশা ও হাওয়াই মিঠাই।
অ্যাডভোকেট মো. সেকেন্দার আজম আনাম বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়শনের আহ্বায়ক

Reporter Name 
















