Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

দক্ষিণ আফ্রিকার রূপকথা থামিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৪২৪ Time View

ইতালিকে বিদায় করে প্রথমবার নারী বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিলো দক্ষিণ আফ্রিকান মেয়েরা। ইতিহাস গড়ার পর তাদের লক্ষ্য ছিল আরও সামনে এগিয়ে যাওয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকান মেয়েদের রূপকথা দ্বিতীয় রাউন্ডেই থেমে গেলো। নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো তাদের। কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ডাচ মেয়েরা।

সিডনি ফুটবল স্টেডিয়ামে নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকান মেয়েদের খেলা দেখতে উপস্থিত হয়েছিলো প্রায় ৪১ হাজার দর্শক। তবে, দর্শকদের মোটেও মন ভরাতে পারেনি দক্ষিণ আফ্রিকা ফুটবল দল।

বলতে গেলে পুরোপুরি একপেশ ম্যাচই উপহার দিয়েছে ডাচ মেয়েরা। তাদের পেছন পেছনই বলের জন্য পুরোটা সময় ঘুরেছে দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যানেই স্পষ্ট। ৭০ ভাগ বল দখলে ছিল নেদারল্যান্ডস মেয়েদের। আর মাত্র ৩০ ভাগ বল দখল করেছিলো দক্ষিণ আফ্রিকা।ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক হেডে দক্ষিণ আফ্রিকার জালে বল জড়িয়ে দেন জিল রুর্ড। এ নিয়ে চলতি টুর্নামেন্টে চারটি গোল করলেন তিনি। ৬৮তম মিনিটে দক্ষিণ আফ্রিকান গোলরক্ষকের মারাত্মক এক ভুলে গোল পেয়ে যান লিনেথ বিরেনস্টেইন। আগামী শুক্রবারে ওয়েলিংটনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

ফিফা র‌্যাংকিংয়ে ৫৪তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা অবশ্য খেলতে নেমে ম্যাচ একেবারে ছেড়ে দিয়ে আসেনি। যেটুকু পেরেছে, তাতেই ডাচদের রক্ষণে বেশ আতঙ্ক তৈরি করতে পেরেছিলো। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

দক্ষিণ আফ্রিকার রূপকথা থামিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

Update Time : ০৩:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩