Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

নেইমার ফিরছেন, স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের রণকৌশল?

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৯০ Time View

ডেস্ক রিপোর্ট:

চোটের ধাক্কা সামলে অবশেষে সেলেসাও শিবিরে স্বস্তি! গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। আগামীকাল ভোর চারটায় মায়ামিতে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই দেখা যেতে পারে নেইমারের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন।

গ্রুপ ‘সি’–এর সমীকরণে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল সুবিধাজনক অবস্থানে থাকলেও, মাঠের পারফরম্যান্সে এখনো চেনা ছন্দ অধরা। মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্রয়ের পর হাইতির বিপক্ষে ৩–০ ব্যবধানের জয় এলেও, দলের খেলায় ধারাবহিকতার অভাব স্পষ্ট। ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিলের আক্রমণভাগের ছন্দহীনতার মূল কারণ ছিল প্রধান চালিকাশক্তি নেইমারের অনুপস্থিতি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ারে চোটের ইতিহাস দীর্ঘ। গোড়ালির লিগামেন্ট ও হাঁটুর ক্রুশিয়েট টিয়ারের কারণে রেকর্ড ৬৫১ দিন মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। তবে সব শঙ্কা উড়িয়ে কোচ কার্লো আনচেলত্তির তুরুপের তাস এখন সুস্থ। গত সোমবার দলের ট্যাকটিক্যাল সেশনে পূর্ণদ্দোমে অংশ নিয়েছেন তিনি। সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জানিয়েছেন, ‘ওকে দেখলেই বোঝা যায়, মাঠে নামার জন্য ও কতটা ক্ষুধার্ত।’

কৌশলগত কারণে নেইমার হয়তো শুরুর একাদশে থাকবেন না, তবে ম্যাচের শেষভাগে বদলি হিসেবে তাঁর নামার সম্ভাবনা শতভাগ। বর্তমান দলের মূল ভরসা ভিনিসিউস জুনিয়র (শেষ ৫ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্ট) দুর্দান্ত ফর্মে থাকলেও, নেইমারের অভিজ্ঞ ও সৃজনশীল ফুটবল দলের শক্তিতে ভিন্ন মাত্রা যোগ করবে।

এদিকে প্রতিপক্ষ স্কটল্যান্ডের জন্য এটি বাঁচা-মরার লড়াই। স্টিভ ক্লার্কের অভিজ্ঞ স্কটিশ দলটি শারীরিক ফুটবল ও সেট-পিসে দারুণ বিপজ্জনক। ব্রাজিলের বিপক্ষে আগের ৫ ম্যাচের ৪টিতেই হারলেও, এই ম্যাচ থেকে ১টি পয়েন্ট পেলেই প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়বে তারা।

রাফিনিয়ার চোটের কারণে ব্রাজিলের ডান প্রান্তে তরুণ রায়ানের জায়গায় আজ জেনিতের লুইস এনরিকের খেলার জোর সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে পাকেতা, কাসেমিরো, ব্রুনো গিমারাইস এবং রক্ষণে মার্কিনিওস-দানিলোর ভারসাম্যপূর্ণ দল নিয়ে স্কটল্যান্ড বধের ছক কষছেন আনচেলত্তি।

১৫ বছর আগে এই স্কটল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম জোড়া গোল করেছিলেন নেইমার। দেড় দশক পর, লন্ডনের সেই প্রীতি ম্যাচের স্মৃতি মায়ামির বিশ্বকাপ মঞ্চে ফিরিয়ে আনার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামীকাল ভোর চারটায় কেবল ম্যাচ জয়ের লড়াই নয়, বিশ্ব দেখবে এক রাজকীয় প্রত্যাবর্তনের গল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা

নেইমার ফিরছেন, স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের রণকৌশল?

Update Time : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬