Dhaka ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৬৪ Time View

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় পীরগঞ্জে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জেলা পরিষদের উদ্যোগে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণ ও বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ ও  পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই এ ধরনের কর্মসূচির মাধ্যমে সকলকে বেশি বেশি গাছ লাগাতে উদ্বুদ্ধ করা জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন শুরু

Update Time : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬