Dhaka ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

ফেসবুকে প্রকল্পের ছবি দিয়ে চেয়ারম্যানকে ভাইরাল, এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১২৪ Time View

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউনিয়নের রাস্তাঘাট রক্ষাণাবেক্ষণ জন্য ‘স্বপ্ন প্রকল্পের’ উদ্বোধনের ছবি এডিট করে ফেসবুকে দিয়ে চেয়ারম্যানকে ভাইরাল করায় প্রতিবাদ সমাবেশ করেছেন ইউনিয়ন জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ এলাকাবাসি। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চণ্ডিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রনজু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম লাল, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. খলিলুর রহমান, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান প্রমুখ।
চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম বলেন, ২০২৪ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এর বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণের জন্য একটি প্রকল্প চালু করেন। গত বছরের ৮ মে ইউনিয়ন পরিষদের বারান্ধায় ওই প্রকল্পের উদ্বোধনের সময় কিভাবে রাস্তাঘাটের গাছের ডাল কেটে ফেলতে হবে, চেয়ারম্যান সেটি প্রকল্পের উপকরণ রামদা দিয়ে নারী কর্মীদের দেখিয়ে দেন। একটি মহল সেই সময়ের ওই ছবিটি ফেসবুকে ভাইরাল করে চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রনজু মিয়া তার বক্তব্যে বলেন, একটি মহল ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য চেয়ারম্যানের নিয়মিত কর্মকান্ডের একটি ছবি এডিট করে ফেসবুকে ভাইরাল করেছেন। এটি অন্যায় এবং সামাজিক অপরাধ। তিনি মহলটির এহেন কর্মকান্ডের জন্য নিন্দা জ্ঞাপনসহ তীব্র পতিবাদ জানান।
উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম লাল বলেন, দোষগুন মানুষের থাকতে পারে। সেজন্য অন্যায় ভাবে কাউকে হেয় করা সমাজের ভাল মানুষের কাজ হতে পারে না। তিনি এর প্রতিবাদ জানান।
জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান বলেন, ইউনিয়নটি আমাদের। ভাল মন্দ দেখার দায়িত্ব সকলের। দোষ না করা কোন ব্যক্তিকে অপরাধী বানানো সমাজের দায়িত্বশীল ব্যক্তির কাজ না। তিনি নিন্দা জ্ঞাপনসহ প্রতিবাদ জানিয়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ফেসবুকে প্রকল্পের ছবি দিয়ে চেয়ারম্যানকে ভাইরাল, এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ

Update Time : ০৯:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫